1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: বিএমএসএফ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৯৮ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :-

আজ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪: সম্প্রতি কোটা সংষ্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় আহত ও নিহত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক বৈঠকে এ দাবি জানান।

এসময়ে তিনি বলেন,
সাংবাদিক নিয়োগ নীতিমালা না থাকায় অশিক্ষিত সাংবাদিকদের জয়জয়কার। ৫৩ বছরেও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে পারিনি সরকার। পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের নামে ৭ বছর ধরে তালবাহানা করেছে প্রেস কাউন্সিল। এর জবাব চাই, দিতে হবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে করে সাংবাদিকতা পেশার ঐতিহ্য ও মর্যাদা নষ্ট না হয়ে যায়।

সভায় বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু, এফ এম আনসারী, মাহবুব সৈকত, ঢাকা মহানগর দক্ষিণে আহবায়ক রফিকুল ইসলাম রনি, যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম (এশিয়ান টিভি), অমরঞ্জন মজুমদার (এশিয়ান টিভি), খান মেহেদী (ঢাকার বার্তা), মোঃ নজরুল ইসলাম আমীন( দৈনিক পুনরুত্থান), মোঃ আঃ মান্নান (দৈনিক এই বাংলা),রিয়ন ইসলাম সোহাগ ( দৈনিক আজকের কন্ঠ),মোঃ ইসমাইল হোসেন ( দৈনিক ভোরের পাতা), মাহমুদ হাসান ( দৈনিক আমার সময়), আকলিমা বেগম (চ্যানেল ২৩) মরিয়ম আক্তার মারিয়া ( স্বদেশ বিচিত্রা), আব্দুল মান্নান (এই বাংলা) প্রমূখ।

বৈঠকে রূপান্তর টিভির রফিকুল ইসলাম রনিকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভা শেষে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সকল সাংবাদিক, ছাত্র-জনতা, পুলিশ আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com