1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

গলাচিপায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৮০ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় রান্নাঘর থেকে খাদিজা বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামে। ওই গৃহবধূ ৩নং ওয়ার্ডের মানিক প্যাদার স্ত্রী।

এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের মানিক প্যাদার মা, স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে চারজনের সংসার। বুধবার সকালে মানিক সকালের খাবার খেয়ে জমিতে চাষাবাদ করতে যায়। পুত্র সন্তান আবু রায়হান দাখিল মাদ্রাসায় পড়তে যায়। শাশুড়ি প্রতিবেশীর ঘরে পান খাওয়ার জন্য যায়। কিছুক্ষণ পরে বাড়িতে এসে খাদিজাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করলে রান্না ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। রহস্যজনক এই ঘটনা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল জানায়, কি কারণে এই ঘটনা ঘটল এখনো কিছু জানা যায়নি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com