1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

জুড়ীতে মন্দিরে আগুন দিয়ে মুক্তিযোদ্ধাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে অসিত ও নাদিম গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৮৮ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের

পূর্ব শত্রুতার জের ধরে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে নিজেদের বাড়ীর মন্দিরে খড় দিয়ে আগুন লাগিয়ে দেয় একটি হিন্দু পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার করতে থাকে ওই মুক্তিযোদ্ধা তাদের মন্দির পুড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ছয়টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা হয়। সেনাবাহিনী ও পুলিশের অনুসন্ধানে সত্য ঘটনা প্রকাশ পাওয়ার পর এ নিয়ে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত দুইজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বিনোদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আলা উদ্দিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ী থেকে তুলে নিয়ে যান প্রতিবেশী অসিত কুমারসহ তার লোকজন। অসিতের বাড়ীতে নিয়ে একটি চেয়ারের সাথে বেধে রেখে বাড়ীর উঠানে থাক পারিবারিক মন্দিরে খড় দিয়ে আগুন লাগায় অসিতের পরিবারের লোকজন। পরে ধর্মীয় উস্কানির লক্ষে প্রচার করা হয় মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মন্দির ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন বলেন।

সংবাদ পেয়ে সেনাবাহিনীর টহলে থাকা ওয়ারেন্ট অফিসার ছায়েম আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌছে মুক্তিযোদ্ধা আলা উদ্দিনকে উদ্ধার করে ও জিজ্ঞাসাবাদে আসল সত্য বের করে।

শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা আলা উদ্দিন বাদী হয়ে ঘটনার সাথে জড়ীত ১৮ জনের নাম উল্লেখ করে জুড়ী থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় এজাহারভুক্ত আসামি বাড়ীর মালিক অসিত রুদ্র পাল (৪০) ও নাদিম আহমেদ (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুড়ী থানার ওসি মোঃ মেহেদী হাসান শুক্রবার সন্ধ্যায় প্রতিবেদককে জানান, বর্তমান সময়ের কথা চিন্তা করে ধর্মীয় উস্কানির লক্ষে এবং প্রতিপক্ষকে ফাসাতে আসামীপক্ষ মন্দির পোড়ানোর মত একটি স্পর্শকাতর অপরাধ করেছে। ঘটনার জড়িত সব আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com