1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

ভয়াবহ অগ্নিকাণ্ডে মঙ্গলপুর বাজারে প্রায় দু’কোটি টাকার ক্ষতি হয়েছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩০৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

দোয়ারাবাজারে উপজেলার মঙ্গলপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাঁই। ২৪ আগস্ট শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে চলে যায় তখন আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে ছাই হয়েছে বাজারের ১৭ টি দোকান।

আগুনের খবর পেয়ে আশে-পাশের লোকজন এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও এরমধ্যে ১৭ টি দোকান পুড়ে যায়। স্হানীয় সুত্রে জানাযায় কয়েলের আগুন বা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সঠিক কোন তথ্য কেউ দিতে পারছেন না। পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমান দুই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এমন ধারণা করেছেন তিনি। ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি ও বে-সরকারী সহায়তা দাবি করেন ইউপি চেয়ারম্যান। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেন, দোয়ারাবাজারের মঙ্গলপুর বাজারে রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিন শেডের হওয়ায় কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা করে সহায়তা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com