1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

ছাতকে সুরমা নদীর তীরে পাওয়া নবজাতক হাসপাতালে ডাক্তারের হেফাজতে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে সুরমা নদীর পাড়ে খোলা আকাশের নিচে ফেলে যাওয়া নবজাতক শিশুটি এখন হাসপাতালে ডাক্তার হেফাজতে রয়েছে। ডাক্তার-নার্সদের যথাযথ চিকিৎসা সেবায় মেয়ে নবজাতকটি ছাতক হাসপাতালে সুস্থ্য রয়েছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর তীরে কে বা কারা ফুটফুটে এ নবজাতককে ফেলে যায়। নদীর পাড়ে মাটিতে বস্ত্রহীন অবস্থায় ফেলে যাওয়া নবজাতকটির কান্নায় এলাকার লোকজন নদীর পাড়ে এসে ভীর জমায়। নবজাতকটিকে ঘিরে রাখা লোকজন আইনী জটিলতার ভয়ে কেউ কুলে তোলে নেয়নি। এসময় মোটরসাইকেল যোগে আমেরতল যাওয়ার পথে মানুষের ভীর দেখে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আব্দুস ছালামের পুত্র মারুফ আহমদ ও তার স্বজন

ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের ফজর আলীর পুত্র মেহেদী হাসান হৃদয় ঘটনা স্থলে যায়। পরে প্রশাসনকে অবগত করে খোলা আকাশের নিচে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে যায় তারা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবত্তী জানান, হামপাতালে আনার পর নবজাতককে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ্য অবস্থায় আছে। মোট ৪দিনে নবজাতকটিকে হাসপাতালে ডাক্তারের তত্বাবধানে রাখা হবে। কেউ যদি এ নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহী হয়-তবে সেই দায়িত্ববান ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করে দায়িত্ব গ্রহন করার পরামর্শ দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com