1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

গণঅধিকার পরিষদের নিবন্ধনে নুরের জন্মভূমি গলাচিপায় আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫০ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

তারুণ্য নির্ভর ছাত্র জনতার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে নুরুল হক নুরের জন্মভূমি পটুয়াখালীর গলাচিপায় আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় পৌর শহরের কাজী মসজিদের সামনের সড়ক থেকে আনন্দ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাব রেজিস্ট্রার অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করেন নেতারা। এসময় ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে আনন্দে মিছিলে প্রায় ৫শত কর্মী সমর্থক অংশ নেয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই গাজী, গণধিকার পরিষদের গলাচিপা উপজেলা কমিটির সভাপতি মো,. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির মুন্সি, যুব অধিকারের উপজেলা কমিটির আহ্বায়ক মো. রাসেল, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান, শ্রমিক অধিকারের সদস্য সচিব আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মী সমর্থক। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের নানা তালবাহানায় এতদিন নিবন্ধন আটকে ছিল। ছাত্র জনতার সংগ্রামের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে আমরা খুশি হয়েছি। বক্তারা আগামীর রাষ্ট্র প্রতিষ্ঠায় নুরুল হক নূরের গণঅধিকার পরিষদের নেতৃত্বে ট্রাক মার্কা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com