1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

সুবর্ণচরে ভাঙা কালভার্ট মেরামত করলেন নবপ্রত্যয় যুব সংগঠন-গাজীপর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ টাইম ভিউ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার থেকে মধ্য পুকুর রোডে ২টি ভাঙা কালভার্ট মেরামত করলেন স্বেচ্ছাসেবী নবপ্রত্যয় যুব সংগঠন ও এলাকার সামাজিক ব্যাক্তিবর্গ, এতে ৩/৪ টি গ্রামের লোকজনের চলাচলের দুর্ভোগ নিরসন হয়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিনই ছোটবড় যানবাহন চলাচল করে আসছে। সেই সড়কে জায়গায় জায়গায় ছোট বড় গর্ত এবং লেকমান খাল ও জেড়ার খালের উপর ২টি কালভার্ট ভাঙার ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যার কারণে ওই স্থান গুলো দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয় চালক ও পথচারীদের।

দীর্ঘদিন ধরে কালভার্ট ২টির এমন বেহাল দশা দেখেও কর্তৃপক্ষের নজরে না আশায় ৭ সেপ্টেম্বর শনিবার সকালে নবপ্রত্যয় যুব সংগঠন ও এলাকার সামাজিক ব্যাক্তিবর্গ কালভার্ট ২টির মেরামত করার উদ্যোগ নেন। এতে ওই স্থান দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে চালক ও পথচারীদের নিত্যদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।

ওই সংগঠনের সদস্যরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বেহাল দশা থেকে সাময়িক মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য আমরা কিছুটা চেষ্টা করেছি।

জেলা সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কালভার্ট মেরামতের পদক্ষেপ গ্রহণ করবেন।

নবপ্রত্যয় যুব সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এলাকার রাস্তা-ঘাট, ভাঙা কালভার্ট মেরামত, মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সংবর্ধনা, বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরণ, শীতে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ,প্রতি রমজানে ইফতার ও দোয়া মাহফিল, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com