1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

গোয়াইনঘাটে ৪ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ: ধরা যায়নি কাউকে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে আসা দুটি ডিআই ট্রাকভর্তি ৯০ বস্তা ভারতীয় চিনি পাচারকালে জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার জাফলং-তামাবিল সড়কের গুচ্ছগ্রাম মোড় থেকে চিনি ভর্তি এই দুটি গাড়ী জব্দ করা হয়। তবে গাড়ীর চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, চিনি, মাদক সহ ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেদারসে আসছে। এসব চোরাচালানে সক্রিয় ছিলো আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ জন্য তৎকালীন সময়ে মাঝে মধ্যে লোক দেখানো কিছু অভিযান হলেও চোরাকারবারিরা ক্ষমতার বলে কিংবা পুলিশকে ম্যানেজ করেই এসব চোরাচালান করে আসছিলো। গত ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সেনাবাহিনী মাঠে থাকায় চোরাকারবারিরা কিছুটা নিষ্ক্রিয় ছিলো। কিন্তু ধীরে ধীরে আবার সরব হচ্ছে এসব চোরাকারবারি সিন্ডিকেট।

দুটি চিনি ভর্তি গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি শাহ মো. হারুন অর-রশিদ বলেন, নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।

দেশের চলমান সংকট ও পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলার কিছুটা বিঘ্ন ঘটেছে, আর এই সুযোগটাই নিচ্ছে চোরাকারবারিরা। এখন ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। তিনি বলেন, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com