1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ  কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  ¿Vale la pena el casino en Apuestas Mundial de Fútbol 2026 Argentina? Descubre la ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ 

নাটোরে শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই মো. জাহেদুল ইসলাম ওরফে জারেদকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম ওরফে জারেদ জেলার লালপুর উপজেলার আব্দুলপুর (পূর্ব পাড়া) গ্রামের মো. আব্দুল মজিত প্রামাণিকের ছেলে। আর ভিকটিম একই উপজেলার সুন্দরগাড়া গ্রামের মেয়ে। নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট মো. আনিসুর রহমান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০০৬ সালে জেলার আব্দুলপুর পূর্বপাড়া গ্রামের জাহেদুল ইসলাম ওরফে জারেদের সঙ্গে একই উপজেলার সুন্দরগাড়া গ্রামের জমসেদ আলীর বড় মেয়ে শাপলা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে আসার-যাওয়ার এক পর্যায়ে শ্যালিকা পপি খাতুনের (১৪) ওপর কুনজর পড়ে তার। এমনকি বিভিন্ন প্রলোভন দেখিয়ে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন দুলাভাই জাহেদুল ইসলাম। পাশাপাশি বিভিন্ন সময় অবৈধভাবে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। পরবর্তীকালে ২০২১ সালের ১৫ মার্চ সকাল ১০টার সময় বাড়ির লোকজনের অনুপস্থিতিতে পপি খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে কুষ্টিয়া এলাকায় জাহেদুল তার এক চাচাতো ভাইয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে পপির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন দুলাভাই জাহেদুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে সেখান থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা।
পরে এ ঘটনায় ১৬ মার্চ ভিকটিমের বাবা জমসেদ আলী বাদী হয়ে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে জামাতা মো. জাহেদুল ইসলামকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি লালপুর থানার তৎকালীন পরিদর্শক (ইন্সপেক্টর) হীরেন্দ্রনাথ প্রামাণিক তদন্ত শেষে জাহেদুলকে অভিযুক্ত করে একই বছরের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন। রায় শেষে দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম ওরফে জারেদকে জেলা কারাগারে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com