1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা দুলু খালাস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আসামী দলীয় নেতা কর্মিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ বিচারক মোঃ মাইনুদ্দীন দুইটি ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ আদালতের বিচারক মোঃ শামসুল আল্-আমীন একটি মামলায় খালাস প্রদান করেন।

মামলার নথি থেকে জানা যায়, নলডাঙ্গা থানায় ২০০৭ সালে ৮ এপ্রিল বিএনপি নেতা  এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২২জন কে আসামি করে একটি চঁাদাবাজি মামলা দায়ের করেন রামশাকাজিপুর এলাকার  জাহেরুল ইসলামের ছেলে সেলিম রেজা। অপরমামলাটি ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী রাতে রামশাকাজিপুর এলাকার  সফুরা খাতুনের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটপাট  শেষে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় বাড়ির মালিক সফুরা খাতুন বাদি হয়ে নলডাঙ্গা থানায় ২৭ এপ্রিল ২৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। এমামলায় বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আসামী বিএনপি নেতা এ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দুটি মামলার আসামী ৪৭জনকে খালাস দিয়েছেন বলে জানান, আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর।

আরেকটি মামলায়  ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে আমতলী বাজারে সুধির চন্দ্র সাহার মুদি দোকানে হামলা চালিয়ে লুটপাট করে ও চাঁদাদাবি করে। এঘটনায় ২০০৮ সালের ৭ জুলাই নলডাঙ্গা থানায় সুধির চন্দ্র সাহা বাদি হয়ে বিএনপি নেতা এ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এমামলাতেও বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারা ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক আসামী বিএনপি নেতা এ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামী ২২জনকে খালাস দিয়েছেন বলে জানান, আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com