1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযানে সুনামগঞ্জ পৌরসভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ টাইম ভিউ

সেলিম মাহবুব:

দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে অবৈধ দখলদাররা দোকানপাঠ বসিয়ে দিব্যি ব্যবসা করে আসছেন। শহরের  ফুটপাত গুলো দুই দিক দিয়ে দখলের ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, সেই সাথে দেখা দেয় প্রচন্ড যানজট। যার ফলে শহরের মানুষ চরম দুর্ভোগের শিকার হন। বিভিন্ন সময় বিভিন্ন সভা ,সেমিনার ও মৌখিক ভাবে পৌর কর্তৃপক্ষ কে অনুরোধ করার পর ও কোন ব্যবস্থা গ্রহন করেন নি। আবার এই সব অবৈধ ফুটপাত দখলদার দের কাছ থেকেও একটি চক্র অবৈধ ভাবে চাদাঁ আদায় করত এমন অভিযোগ ও রয়েছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে পৌরসভার মেয়র কে বাদ দিয়ে সরকার দেশের সকল পৌরসভায় প্রশাসক নিয়োগ করেন। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। তিনি দায়িত্ব গ্রহণ করার পর পরই কিভাবে সুনামগঞ্জ পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নাগরিকদের সেবার মান বৃদ্ধি সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী হতে ট্রাফিক পয়েন্ট সহ অন্যান্য স্থান গুলোতে অবৈধ ফুটপাত দখলদার মুক্ত করতে অভিযান চালান। বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। বাকিদের আগামীকালের মধ্যেই নিজ নিজ স্হাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। অন্যথায় অবৈধ দখলদার দের উচ্ছেদ অভিযান সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার দুপুর থেকে এ অভিযান শুরু করেন  সুনামগঞ্জ পৌরসভার  প্রশাসক ও  অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ  রেজাউল  করিম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার রৌশন আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পাল, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম কয়েছ, পৌরসভার কনজার্ভেটিভ কর্মীসহ পুলিশ প্রশাসনের সদস্য সহ পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com