1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া ওসমানী মেডিকেলে সহকারী সার্জন পদে নিয়োগ-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরুল ইসলাম-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ  ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের রামিসা তাবাসসুম-গাজীপুর সংবাদ  মুন্সীগঞ্জ মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১-গাজীপুর সংবাদ  প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও-গাজীপুর সংবাদ  খামারিদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এমপি সালাহউদ্দিন আইয়ুবীর-গাজীপুর সংবাদ  গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু-গাজীপুর সংবাদ  শ্রীপুরে বন রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসের বিরুদ্ধেই বনভূমি দখল ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ 

বৈরী আবহাওয়ায় উপকূলের জেলেরা হতাশ; বোটগুলো ঘাটে ফিরলেও দেখা মেলেনি ইলিশের-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতেঃ বৈরী আবহাওয়া ও গভীর সমুদ্রে আশানুরূপ ইলিশের দেখা না পাওয়ায় হতাশা দেখা দিয়েছে পটুয়াখালীর বৃহত্তম মৎস্যবন্দর আলিপুর – মহিপুরের জেলে পরিবারের মাঝে। বৈরী আবহাওয়ার কারণে লোকসানের মুখে সামুদ্রিক মাছ আহরণের সঙ্গে জড়িত জেলেরা।

পায়রা সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। তাই দক্ষিণ বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে আলিপুর- মহিপুর মৎস্য বন্দরে ফিরছে মাছ ধরার হাজার হাজার ট্রলার। তাই ট্রলারের শহরে পরিণত হয়েছে শিববাড়িয়া নদী। বোটগুলো ঘাটে ফিরলেও ইলিশের দেখা মেলেনি।

জেলেরা জানান, বছরের বেশিরভাগ সময় সরকারি নিষেধাজ্ঞা, তারমধ্যে আবার আবহাওয়া খারাপ থাকায় আমাদের পেশা বিলীন হয়ে যাচ্ছে। আমরা অবরোধ শেষে সাগরে যেতে পারলাম না, এর মধ্যে আবার আবহাওয়া খারাপের কারণে ফিরে আসলাম। কোন ইলিশের দেখা পাইনি। তৈল এবং বাজারের টাকা সব লস হয়ে গেল।প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিল রেখে একযোগে অবরোধ এবং জেলেদের সরকারি সুবিধা ও বিকল্প কর্মসংস্থানের দাবি জানান তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহ বলেন, গত মৌসুমের তুলনায় এবার বেশি ইলিশ আহরণের সম্ভবনা রয়েছে। তাই আবহাওয়া অনুকূলে এলেই আবারও শিকারে গভীর সমুদ্রে যাবেন জেলেরা। এদিকে জেলেদের নিরাপত্তায় নানান ধরনের ডিভাইস প্রদানসহ অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com