1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

কোম্পানীগঞ্জে সমন্বয়ক সেজে চাঁদাবাজি ৯ জনকে আটক করলো জনতা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

কোম্পানীগঞ্জে সমন্বয়ক সেজে চাঁদাবাজি করতে গিয়ে জনতার আটক হয়েছেন ৯ জন। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জের দয়ার বাজার শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা সকলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং নিজেদেরকে সমন্বয়ক হিসেবে পরিচিত দিতেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কালী বাড়ি গ্রামের নূর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন-আবু সাঈদ রবিন (২২) শাহ জাহান আহমদ (২৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মো.রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), মো. রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫) ও সোলায়মান (২৭)।
মামলার বাদী নূর আহমদ জানান, রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্হলে যাই ছাত্র সমন্বয়ক দাবি করে শ্রমিকদের কাছ থেকে কারা চাঁদা দাবি করছে। এমন সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে নৌকাঘাটে শ্রমিকদের সাথে চিল্লা চিল্লি করছে এবং তাদেরকে দৌঁড়াচ্ছে। এসময় তারা শ্রমিকদেরকে ৫০০-১ হাজার টাকা দিতে বলে। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে থানায় নিয়ে এসে।ইতিমধ্যে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com