1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে শিয়ালের আক্রমণে ৭জন আহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৯৪ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে শিয়ালের আক্রমণে তিন গ্রামের ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে লালপুর উপজেলার ঢুষপাড়া, উধনপাড়া ও অমৃতপাড়া মাঠে শিয়ালের আক্রমণে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একটি শেয়ালকে পিটিয়ে মেরে ফেলে।
শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুপুর পর্যন্ত শিয়ালের আক্রমনে ৩ গ্রামের ৭জন আহত হয়। আহতরা হলেন, ঢুষপাড়া গ্রামের মাজদার রহমান (৫৫), আজিম উদ্দিন (৬০), মজিবুর রহমান (৬২), মনিরুজ্জামান (৩৭), রুবেল (৫০), উধনপাড়া গ্রামের রফিকুল (৩৫) ও অমৃতপাড়া গ্রামের কলিম উদ্দিন (৪৫)।

এদিকে শিয়ালের আক্রমণের খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় ঢুষপাড়া, রহিমপুর, আকবরপুর উধনপাড়া, অমৃতপাড়া ও পাইকপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
মাজদার রহমান বলেন, সকালে আমার আখের জমিতে পরিচর্যা করার সময় ও অন্য একটি জমিতে পাট কাটতে গেলে হঠাৎ করেই একটি শিয়াল তাদের উপর উপর আক্রমণ করে।
শিয়ালের কামড়ে আহত মজিবুর বলেন, সকালে আমরা আখ ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ একটি শিয়াল ক্ষেতে ঢুকে আমাকে কামড়ানো শুরু করে। আমার পুরো শরীর এখন ব্যথা হয়ে আছে।
উধনপাড়া গ্রামের রফিকুল ইসলাম জানান সকালে ঢুষপাড়া দক্ষিণ মাঠে গরুর জন্য ঘাস কাটতে গেলে একটি শিয়াল হঠাৎ করে তার উপর আক্রমন করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
আহত কলিম উদ্দিন জানান, সকালে অমৃতপাড়া গোরস্থান মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ একটি শিয়াল তার উপর আক্রমন করে আহত করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সুরুজ্জামান শামিম বলেন, শিয়ালের কামড়ে আহত ৭জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্কের ভ্যাকসিন এর প্রথম ডোজ দিয়ে পরবর্তী ৪টি ধাপে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com