1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

টাঙ্গুয়ার হাওরে পুড়িয়ে দেয়া হলো আড়াই লাখ টাকার কোনা জাল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর হতে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের কোনা- জাল জব্দ করা হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর বোধবার সকাল ৬ টা হতে ১১ টা পর্যন্ত তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শামস সাদাত মাহমুদ উল্লাহ নেতৃত্বে তাহিরপুর থানা পুলিশের সহযোগীতায় বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে জেলেরূপী দুর্বৃত্তরা বোধবার সকাল হতে কোনা জাল, দিয়ে মাছ লুট করতে নামে।

খবর পেয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শামস সাদাত মাহমুদ উল্লাহ টাঙ্গুয়ার হাওরের লেইচ্ছা মারা, তেকুনিয়া, আলমদুয়ার জলমহালে বিশেষ অভিযান চালিয়ে কয়েকটি বিশাল আকৃতির কোনাজাল জব্দ করেন।

পরে দুপুরে এসব জব্দকৃত জাল, টাঙ্গুয়ার হাওরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং মৎস সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫( ১)এর ধারা অনুযায়ী দুটি মামলায় ৯০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান চলাকালে তাহিরপুর থানা পুলিশ কমিউনিটি গার্ডসহ হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি( নির্বাহী ম্যাজিস্ট্রেট)শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। সংরক্ষিত এলাকায় অনিয়ম কারীদের কোন ছাড় দেওয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com