1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় রাতভর পুলিশের অভিযানে আটক ৫-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৪ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা মুন্সীগঞ্জ সদরে কোটা আন্দোলনে নিহত রিয়াজুল ফরাজী হত্যা মামলায় গজারিয়া উপজেলার ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, তোতা মিয়া বেপারী (৫২), আব্দুল মান্নান (৪২), নূরে আলম (৩৫), মিঠুন মোল্লা (৩৫) ও হারেছ মোস্তফা(৫৬)।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক দুই ইউপি সদস্য তোতা মিয়া বেপারী ও হারেছ মোস্তফাসহ ৫ জনকে আটক করা হয়।

আটক নূরে আলমের স্ত্রী মরিয়ম আক্তার বলেন, ‘আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তার উল্লেখ করার মতো কোনো পদ পদবী ছিল না। ঘটনার দিন তিনি বাসাতেই ছিলেন। দায়ের করা হত্যা মামলায় তার নামও ছিল না। বুধবার রাতে তাকে আটক করা হয়, বৃহস্পতিবার সকালে থানায় এসে শুনি তাকে মার্ডার মামলায় আটক দেখানো হয়েছে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের আটক করা হয়েছে। সেখানকার থানা পুলিশ তদন্তে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় বিষয়টি আমাদের জানায়। পরবর্তীতে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ সদরে নিহত হয় তিন আন্দোলনকারী। তাদের মধ্যে একজন স্থানীয় একটি কারখানার শ্রমিক রিয়াজুল ফরাজী (৩৮)। রিয়াজুল নিহত হওয়ার ঘটনায় ১৯ আগস্ট রাতে রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম বাদী হয় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ২০৮ জন নামীয় ও অজ্ঞাত ২০০-৩০০জনকে আসামি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com