1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

নাটোরে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ টাইম ভিউ

মনজুরুল  ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরে দুর্ঘটনা কবলে পড়া একটি প্রাইভেট কারের ডালার ভিতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ একজনকে গ্রেফতার করা হয়।

শনিবার(১২ অক্টোবর)দুপুর ১২টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

গ্রেফতারকৃত আসামি মো. আবু বক্কর (২২) চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল মুন্সিখিল (মৌলভীবাড়ী) এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ সুপার বলেন, শুক্রবার শহরের তেবাড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনা কবলে পড়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার। এতে দুমড়ে মুচড়ে রাস্তার ওপর পড়ে যায়। এসময় কারে থাকা আবু বক্কর নামে একজনকে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলে পড়া প্রাইভেট কারটি তল্লাশি চালায়। এসময় গাড়ির ভিতর থেকে ৬০কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এসব মাদক বিশেষ কায়দায় প্রাইভেট কারের পিছনের ডালার ভিতরে ৩০টি পোটলা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। প্রত্যকটি পোটলা ২ কেজি করে ওজনের গাঁজা ছিল। ঘটনার সময় অজ্ঞাত দুইজন পালিয়ে যায়। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com