
সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দেশ লুটেপুটে খেয়ে শেখ হাসিনা ও তার মন্ত্রী, আমলারা এখন পলাতক। দেশ ছেড়েও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের ছাতক-দোয়ারায়ও সরকারের এই বাহিনী ব্যাপক লুটপাট করেছে। নির্যাতন করেছে সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের।মামলা হামলায় জর্জরিত হয়েও ছাতক-দোয়ারার বিএনপির কর্মীরা দল ছেড়ে কেউ যায় নি। আন্দোলন-সংগ্রামে সব সময় রাজপথে ছিলো ছাতক- দোয়ারার বিএনপি। শুক্রবার বিকেলে কালারুকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ডের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাতক উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম আলী রাসেলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা শাহিনুর রহমান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি শামছুল হক নমু, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ফজলুল করিম বকুল, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রাহমান এমরান। বক্তব্য রাখেন, যুবদল নেতা জুয়েল মেম্বার, রবিউল হাসান, সাবেক ছাত্রদল নেতা সাইফ উদ্দিন, কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু মিয়া তালুকদার, ছাত্রদল নেতা আল আমিন তাশরিফ প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শাহ শফিকুল আলম মতি, জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক শামছুর রহমান শামছু, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, কালারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এড.আব্দুল কাহহার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, দোলারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, ছাতক সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম আবাব, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আলম নোমান, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, যুগ্ম আহবায়ক তারেক আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমেদ পাবেল, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব, সিলেট জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমেদ, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, পৌর ছাত্রদলের আহবায়ক স্বাচ্ছা আবেদীন। সভায় আরো উপস্থিত ছিলেন হাজী কদরুল ইসলাম, লায়েক শাহ, এনাম মেম্বার, শাহ জাহান চৌধুরী, নুরুল হক, ক্বারী আছকির আলী, মকবুল হোসেন, আব্দুল হাই লিপু, নুরুল ইসলাম, সুলেমান মিয়া, তোফায়েল খান বিপন, ওয়াদুদ মির্জা, লৎফুর রহমান মানিক, খলিলুর রহমান, কবির আহমদ, সাজ্জাদ হোসেন, আবুল হোসেন, মোজান্মেল হক রুহেল, কুতুব উদ্দিন, মতিউর রহমান, রাকিব আলী, কয়ছর আহমদ, নজির আহমদ, রাসেল মাহমুদ, হেলাল আহমদ, এনাম আহমেদ, আব্দুল কাইয়ুম, দিল হোসেন, ফজর আলী, ইজাজুল হক রনি, নবির হোসেন, নোমান ইমদাদ কানন, ছামির আলী, ফয়ছল আহমদ, জামিল আহমদ, মুক্তার হোসেন, কামাল উদ্দিন, শামিম আহমেদ, মতিউর রহমান মতি, এমরান আহমদ, মানিক মিয়া, সাইদুল হক রাহেল উপজেলা ছাত্রদল নেতা লিকসন মিয়া, রেজাউল করিম রিপন, নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ফয়সাল, যুগ্ন আহবায়ক শরিফ উদ্দিন মাহিব, ছাতক উপজেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান রাহি, আবুল বশর, আবুল ফজল, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইয়াসিন, আসাদুল হক নাঈম, রেদওয়ান রায়হান, মাছুম, তানিম আহমদ শুভ, ফেরদৌস আহমদ, খালেদ আহমদ, কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোনা আলী, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মাহিদ আহমদ, ছাত্রদল নেতা রুহুল আমিন, তুর্য রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply