1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া ওসমানী মেডিকেলে সহকারী সার্জন পদে নিয়োগ-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরুল ইসলাম-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ  ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের রামিসা তাবাসসুম-গাজীপুর সংবাদ  মুন্সীগঞ্জ মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১-গাজীপুর সংবাদ  প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও-গাজীপুর সংবাদ  খামারিদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এমপি সালাহউদ্দিন আইয়ুবীর-গাজীপুর সংবাদ  গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু-গাজীপুর সংবাদ  শ্রীপুরে বন রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসের বিরুদ্ধেই বনভূমি দখল ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে পিকআপের হেলপার নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬১ টাইম ভিউ

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় মুরগী ক্রয় করতে যাওয়া পিকআপে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে পিকআপের চালকের সহকারী হেলপার জাকিরুল ইসলাম (২০) নিহত এবং চালক হৃদয় (২৭) গুরুতর আহত হয়েছে। শনিবার (১২ আক্টোবর) দিবাগত রাত ২ টায় উপজেলার কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কের সালদৈ এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাকিরুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং আহত চালক হৃদয় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধখোলা গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আবদুল মমিন জানান, গাজীপুর থেকে পিকআপ নিয়ে কাপাসিয়ার সালদৈ এলাকায় মুরগী কেনার জন্য আসছিল চালক হৃদয় ও তার সহকারী জাকিরুল ইসলাম। রাত ২ টার দিকে কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ এলাকায় পৌছলে সড়কের পাশে ওঁৎ পেতে থাকা ডাকাত সদস্যরা তাদের পিকআপ লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। এ-সময় পিকআপের সামনের গ্লাসে ঢিল লাগলে চালক গাড়ীর গতি কমিয়ে দেওয়ার সাথে সাথে সড়কের পাশ থেকে ১০/১২ জন ডাকাত তাদের পিকআপ ঘেরাও করে। ডাকাতেরা চালক হৃদয়কে গাড়ী থেকে নামিয়ে তার কাছে থাকা মুরগী ক্রয়ের টাকা ডাকাতদের দিতে বলে। তার কাছে টাকা নাই এবং সে টাকার বিষয়ে কিছু জানে না বলে ডাকাতদের জানায়। পরে ডাকাতেরা পিকআপের ভিতরে থাকা হেলপার (চালকের সহকারী) জাকিরুল ইসলামের কাছে টাকা চায়। সে টাকা দিতে অস্বীকার করলে ডাকাতেরা তার গলায় ধারালো ছুরি দিয়ে পুঁছ দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। পরে ডাকাতেরা তার কাছে থাকা মুরগী কেনার নগদ এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত চালক হৃদয় জানান, ডাকাতেরা চলে যাওয়ার পর পিকআপে উঠে হেলপার জাকিরুলকে ধাক্কা দিলে তাকে মৃত দেখতে পাই। পরে তাকেসহ পিকআপ নিয়ে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় সাইফুলের চা’য়ের দোকানে এসে স্থানীয়দেরকে জানালে তারা থানায় খবর দেয় এবং চিকিৎসার জন্য আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ডাকাতদের হামলায় আহত চালক হৃদয়কে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনাস্থলে ডাকাতেরা চালকের সহকারী জাকিরুল ইসলামকে হত্যা করেছে বলে শুনেছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ডাকাতের ছুরিকাঘাতে নিহত জাকিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো ছুরির এবং শরীরের বিভন্নি স্থানে কোপানোর আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com