1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

রাঙ্গাবালীতে ৫০ শয্যা হাসপাতাল নির্মাণ ছাদ ঢালাই শেষ হতেই একাংশে ধস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

সন্ধ্যা সাড়ে ৬টা। ছাদ ঢালাই দেওয়া যখন শেষ প্রায়। এ সময় হঠাৎ ছাদের একাংশ ধসে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। ঘটনাটি বৃহস্পতিবার পটুয়াখালীর রাঙ্গাবালীর নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের সময় ঘটে। এতে নির্মাণ শ্রমিকদের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, দুর্বল সেন্টারিং (কাঠ-বাঁশের ঠেকনা) দিয়ে নির্মাণ শ্রমিকরা সামনের বারান্দার ছাদ ঢালাই দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে। অন্য কোনো কারণ নেই।

তবে কেন কী কারণে এ ঘটনাটি ঘটল- তা জানতে সেদিন রাতেই এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ের তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) অধীনে এ নির্মাণকাজ চললেও সন্ধ্যায় যখন বারান্দার ছাদ ঢালাই দেওয়া হচ্ছিল- তখন ওই বিভাগের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। অথচ এ কাজটি তদারকির জন্য সংশ্লিষ্ট বিভাগের একজন উপসহকারী প্রকৌশলীকে নিযুক্ত করা হয়। এ বিষয়ে জানতে শুক্রবার নাঈম হোসেন নামের ওই উপসহকারী প্রকৌশলীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া না দেওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজটি দেখভালের দায়িত্বে থাকা (ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিগত প্রকৌশলী পরিচয়দানকারী) রাহাত হোসেন বলেন, ‘হাসপাতালের পুরো ছাদটি ১০ হাজার স্কয়ার ফুট। এর মধ্যে বারান্দার অংশটুকু শুধু ২২ বাই ৮ ফুট (১৭৬ স্কয়ার ফুট)। আমরা সবাই যখন ইফতারি করতে যাই। তখন আমাদের না বলেই বারান্দার সেই অংশটুকু ঢালাই দেওয়া শুরু করেন শ্রমিকরা। এ সময় সেন্টারিং ভালোভাবে না হওয়ায় এ ঘটনা ঘটে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করিছ যে, দুর্বল সেন্টারিংয়ের কারণে সামনের বারান্দার অংশটির ছাদ ধসে পড়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com