1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

অভয়ারণ্যে গোয়াইনঘাটের চোরাচালান,পাহারা দেয় পুলিশ।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৫২ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি,

দেশের অন্যান্য সীমান্ত জেলা গুলোর মধ্যে চোরাচালানের জন্য অন্যতম সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্ত। এ উপজেলায় অভয়ারণ্যে ভারতীয় চোরাচালানের ব্যবসা করা যায়।উপজেলার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সাথে শতাধিক সমতল চোরাই রাস্তা থাকার কারণে সীমান্ত অপরাধ ও চোরাচালানের জন্য অন্যতম সীমান্ত হচ্ছে গোয়াইনঘাট উপজেলা। এই উপজেলার থানায় যেকোনো পুলিশ সদস্য আসলেই কপাল খুলে যায় চোরাচালানের কালো টাকায়।গোয়াইনঘাট থানার ওসি থেকে শুরু করে এ থানার কনস্টেবল পর্যন্ত জড়িয়ে পড়েন অবৈধভাবে রুটি-রুজির ধান্ধায়।আওয়ামিলীগ সরকারের পতনের পর এই উপজেলায় শুধু রদবদল হয়েছে কিন্তুু বৈষম দূর হয় নি,৫ তারিখের পর এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়াইনঘাট থানায় কর্মরত এক সাব ইন্সপেক্টর জানান,দেশ স্বাধীন হওয়ার পর এই থানার কেউ কারো কমেন্টমেন্ট ফলো করছেন না।যে যার মতো করেই চোরাচালানের লাইন দিচ্ছেন।চেকপোস্টে যে সমস্ত এএসআই ডিউটি করেন! তারা সকাল ৮:০০থেকে রাত ৮:০০ পর্যন্ত সেখানকার ম্যাজিস্ট্রেট। বড় অঙ্কের টাকা আদায় করে ছেড়ে দেন দৈনিক শত শত ভারতীয় চিনি,কসমেটিকস,গরু মহিষ,মাদক,মোটরসাইকেল সহ্ ভারতীয় নানা পণ্য। সিনিয়ররা ভাগ পেলে ভাজা মাছ উল্টে খেতে জানেন না বলে ভাবভঙ্গিতে বুঝা যায়।এ থানায় কোন অফিসার ফোর্স এসব অনিয়মের প্রতিবাদ করলে সাথে সাথে বদলি আদেশ ধরিয়ে দেওয়া হয়।
তিনি আরো বলেন সরিষা ক্ষেতে ভূত থাকলে তাড়ানোর বিকল্প ওষুধই হচ্ছে একমাত্র গণমাধ্যম।গণমাধ্যম ছাড়া আমাদের অবস্থান থেকে প্রতিবাদ করলেই সিনিয়রদের কাছে আমাদের হয়রানির শিকার হতে হয়।

গোয়াইনঘাটের বিভিন্ন ব্যবসায়িদের সাথে কথা বলেও উপরোক্ত তথ্যের নিশ্চয়তা পাওয়া যায়,পুলিশকে টাকা দিলেই গন্তব্য স্থানে নিরাপদে পৌছে যাচ্ছে তাঁদের চোরাচালান। এ যেনো এক মগেরমুলুক এবং অভয়ারণ্যের লুটপাট জবাবদিহির খাতায় ঝুলছে তালা।

এ বিষয়ে গোয়াইনঘাটের সহকারী পুলিশ সুপার মো.সাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ক্রাইম কনফারেন্স মিটিংয়ে আছি এখন কিছু বলতে পারছি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com