1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

রেড ক্রিসেন্ট হাসপাতালে অমানবিক আচরণ নানা অভিযোগ: রেড ক্রিসেন্ট সম্পাদক আসলাম খানের বিরুদ্ধে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কর্তৃক কয়েকজন চিকিৎসক ও নার্সকে ছাঁটাইয়ের হুমকি, ডাক্তার-নার্সকে গালিগালাজ সহ অমানবিক আচরণ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের।

গালিগালাজ করার অভিযোগ সম্পাদকের বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী সর্বশেষ পে-স্কেলে শতভাগ ইনক্রিমেন্ট প্রদানের দাবি নিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে গেলে সেখানে এ ঘটনা ঘটে। এ নিয়ে কর্মকর্তা- কর্মচারীদের তোপের মুখে পড়েন সাধারণ সম্পাদক মো. আসলাম খান। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কর্মকর্তা-কর্মচারীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুরোধ মেনে
কাজে ফিরে যান।

জানা যায়, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালটির হাসপাতাল কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতন বকেয়া ছিল। তবে নতুন কমিটি আসার পর কয়েক দফায় বকেয়া বেতন পরিশোধ করা হয়। সর্বশেষ গত ৬ আগস্ট সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম দুই মাসের বকেয়া বেতন ও শতভাগ বেতন প্রদানের আদেশে স্বাক্ষর করে যান। তিনি চলে যাওয়ার পর বকেয়া বেতন পরিশোধ করলেও শতভাগ বেতন দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি নেতৃবৃন্দের কাছে গতকাল লিখিত দাবি নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক জেমিসন রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘২০০৯ সালে ঘোষিত পে স্কেল অনুসারে আমাদের ১৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ২০১৫ সালের পে স্কেলে সেটি বাদ দেয়া হয়। কিন্তু তখন থেকে আমাদের মূল বেতনের ১০ শতাংশ কম দেয়া হয়। এতদিন নানা সমস্যার কারণে আমরা এই ১০ শতাংশের দাবি জানাতে পারিনি।

এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দাবি নিয়ে জেলা সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেক্রেটারিসহ কমিটির নেতৃবৃন্দের কাছে যাই। তখন দাবির কথা শোনার পর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মো. আসলাম খান আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করেন। দাবি নিয়ে আসা একটি অংশকে চাকরি থেকে ছাঁটাই করার হুমকি দেন। পরে সেটি না পেরে তিনি হাসপাতালে কয়েকজন ডাক্তার ও নার্সকে গালিগালাজ করেন।

এ সময় দাবি নিয়ে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা গালিগালাজের প্রতিবাদ করলে সেক্রেটারিসহ কমিটির কয়েকজন সোসাইটি অফিসের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করেন। সেখান থেকে বের হয়ে তারা দাবি অনুযায়ী অবশিষ্ট ১০ শতাংশ প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে কবে নাগাদ তা বাস্তবায়ন হবে সেটার সময় উল্লেখ করেননি।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ পূর্বদেশকে বলেন, ‘জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বেসিকের ১০ শতাংশ প্রদানের দাবি নিয়ে এসেছিল। আমরা তাদের বিষয়টি শুনে আলোচনা করে দাবির পক্ষে সিদ্ধান্ত নিয়েছি। বেসিকের শতভাগ প্রদানের আশ্বাস দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মো. আসলাম খান বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ প্রদানের দাবি নিয়ে আসলে সোসাইটির অফিসে উপস্থিত কমিটির সদস্যদের সাথে আলোচনা করে তা মেনে নিয়েছি। এ সময় কয়েকজন কর্মকর্তা কর্মচারী হৈ চৈ শুরু করলে আমরা তাদের শান্ত থাকতে বলেছি। গালি দেওয়ার তো প্রশ্নই আসে না। কতিপয় চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com