
সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় দোয়ারা বাজার উপজেলার মান্নারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২১ সালে মান্নারগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসিত কুমার দাসকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মান্নারগাও ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের পুত্র। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো:জাহিদুল হক অসিত কুমার দাসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply