1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

গলাচিপায় খেয়াঘাট মাঝিদের ন্যায্য দাবীতে বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬২ টাইম ভিউ

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর-গলাচিপা খেয়াঘাট মাঝিদের ন্যায্য দাবীতে খেয়াঘাট মাঝিদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং উক্ত বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী গলাচিপা ক্যাম্পে আবেদন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় খেয়াঘাট থেকে মাঝিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী গলাচিপা ক্যাম্পের সামনে এসে জমায়েত হয়। এ সময় মিছিলের শ্লোগানে বলা হয়, এক দফা এক দাবী-খেয়ার টাকা খেয়ায় দিবি। এ বিষয়ে খেয়া ঘাটের মাঝিরা বলেন, আমরা ৫৬ খেয়ার মাঝি রয়েছি। দীর্ঘ বছর থেকেই আমরা খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ করে আসছি। আগে আমরা খেয়ার টাকা খেয়ায় নিতাম এবং তরের টাকা ঘাট ইজাদারের লোকজন নিত। কিন্তু বর্তমানে খেয়ার টাকাও তরে বসে ঘাট ইজারাদার কর্তৃপক্ষ নিচ্ছে এবং আমাদেরকে নামে মাত্র পারিশ্রমিক দিচ্ছে। এতে ঐ টাকার মধ্যেই তেল কিনতে হয় আমাদের। তেল খরচ বাদ দিয়ে যে টাকা আমরা পাই তা দিয়ে আমাদের সংসারে চলে না। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি। আমাদের প্রতি ঘাট ইজারাদার অবিচার করছে। তাই আমরা আমাদের ন্যায্য দাবী জানাচ্ছি যে, খেয়া পারাপারে খেয়ার টাকা আমার খেয়াই তুলতে চাই। আর ঘাটের টাকা ইজারাদার নিবে। আমাদের টাকা ইজারাদারের নেয়ার কোন এখতিয়ার নাই। সরকারি ভাবে ঘাট ইজারা দেয়ার যে নিয়াম আছে আমাদের দাবী সেটা বাস্তবায়িত হোক এবং আমরা এ অন্যায় থেকে মুক্তি পাই। এ বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গলাচিপা ক্যাম্প কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছি। মাঝিদের সাথে সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করেন। গলাচিপা বদরপুর খেয়াঘাট সমবায় সমিতির সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মো. আল আমিনের নেতৃত্বে মিছলটি বের হয়। এ সময় গলাচিপা বদরপুর খেয়াঘাট সমবায় সমিতির সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, আমরা আমাদের ন্যায্য দাবী জানাই। নৌকায় আমরা মাঝিরা ৩ টাকা নিতাম এবং ঘাটের ইজারাাদার ৭ টাকা নিত। এখন সব টাকাই ইজারাদার নেয় এবং ইজারাদার আমাদের দৈনিক চুক্তির ভিত্তিতে নামে মাত্র মজুরী প্রদান করেন। মাঝিদের এই দাবী আদায়ের জন্য তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেন গলাচিপা শহরের ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান মিরন। এ বিষয়ে মো. মোস্তাফিজুর রহমান মিরন বলেন, দিনমজুর, হত দরিদ্র, অসহায় এই মাঝিরা। এই মাঝিরা যেন ডাল-ভাত খেয়ে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে। আমি চাই ঘাটের টাকা ইজারাদার নিবে এবং খেয়ার টাকা মাঝিরা নিবে। এতে মাঝিদের সংসারে কিছুটা হলেও স্বচ্ছলতা ফিরে আসবে বলে আমার বিশ্বাস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com