1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে ছাত্রদল-বিএনপির ওপর যুবলীগের হামলা, আহত ১১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুরে যুবলীগের হামলায় ছাত্রদল ও বিএনপির ১১ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে গুরুদাসপুরে উপজেলার মধ্যম পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল হামিদের ছেলে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ (২২), মৃত গফুর প্রামানিকের ছেলে মিলন প্রামানিক (৪০), সাইফুল ইসলামের ছেলে সাব্বির (১৯), জাহিদের ছেলে জনি (২২), ইমরানের ছেলে শামীম (৩৮) ও সাইফুল (৪২)। এ ছাড়াও আহত ৪-৬ জনের পরিচয় জানা যায় নাই।

স্থানীয়রা জানায়, প্রায় ৬ মাস আগে চাল ব্যবসায়ী বিএনপির কর্মী রাকিরের কাছে ৩০ বস্তা চাল বাকিতে নেন হোটেল ব্যবসায়ী ও উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। গত ৩ দিন ধরে পাওনা টাকা চাওয়া নিয়ে বিএনপির কর্মী রাকিরের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয় আলমগীর হোসেন। তারা আরও জানায়, শুক্রবার রাত ৯টার দিকে রাকিবসহ বিএনপি ও ছাত্রদলের কর্মীরা চালের টাকা চাইতে যায়। এ সময় যুবলীগ নেতা আলমগীর হোসেন ও তার দলীয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। স্থায়ীরা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রাত ১২টার দিকে মধ্যম পাড়া এলাকায় যুবলীগ কর্মীদের বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা।

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন কালবেলাকে বলেন, চাল বিক্রির দ্বন্দ্ব রাজনৈতিক রূপ নিয়েছে। যুবলীগ কর্মীদের বাড়িঘর ভাঙচুরের সত্যতা পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com