1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

দীর্ঘ তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে মরিচবুনিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী টিটুকে চেয়ারম্যান ঘোষণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে বিগত ইউপি চেয়ারম্যান পদে ভোট গণনা করে পরাজিত ঘোষণা করার ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে পটুয়াখালী নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দিয়েছিলেন মরিচবুনিয়া ইউনিয়নের নির্বাচনে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান টিটু। এ মামলার তিন বছর পর ২২ অক্টোবর মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র সহকারি জজ রাসেল মজুমদার প্রায় ৯০০ ভোটের ব্যবধানে মনিরুজ্জামান টিটুকে জয়ী ঘোষণা করে রায় দিয়েছেন।

জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মনিরুজ্জামান টিটু আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা মাসুম মৃধাকে বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে প্রতিপক্ষ মনিরুজ্জামান টিটু আপত্তি তোলেন এবং নির্বাচনী ট্রাব্যুনালে মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতের পুনর্গণনায় আনারস প্রতীকের মনিরুজ্জামান টিটু ২ হাজার ৭৯৪ ভোট এবং নৌকা প্রতীকের মাসুম মৃধা ১ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন।

আদালতের রায়ে নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান টিটু বলেন, ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু তাঁকে পরাজিত দেখানো হয়েছিলো। তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আদালতের রায়কে আমলে নিয়ে নতুন গেজেটে ইউপি চেয়ারম্যান হিসেবে তাঁর নাম ঘোষণার দাবি জানিয়েছেন।

বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম মৃধা সাংবাদিকদের বলেন, “আমি আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করব। ২০২১ সালের নির্বাচনে ভোট গণনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভোট গণনা করে আমাকে চেয়ারম্যান পদে জয়ী ঘোষণা করেছিলেন। আমি প্রায় তিন বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com