1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন ভিপি নুর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

নিজ এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহনের ঘোষণা দিয়েছেন গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলার গলাচিপা উপজেলার হাই স্কুল মাঠে আয়োজিত গনসংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে, দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয় আপনারা সমর্থন করলে দেশের অন্য কোন আসনে নয়, নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করবেন। প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্টা করতে পুরনো যে দল, পুরোনো যে নেতৃত্ব এই প্যাটার্নে নতুন বাংলাদেশ বিনির্মান সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মানে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার। গনঅধিকার পরিষদের যে গনজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যাবস্থার সংস্কার চাই। একক কোন দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। অপরাজনীতি চর্চা নতুন বাংলাদেশে চলবে না।

গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনায় প্রধান বক্তা ছিলেন দলের সহ-সভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মো. শাহ আলম সিকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. সোয়েব মাষ্টার, উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, পৌর যুবঅধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান হারুন ও সদস্য সচিব মো. বশির রাড়ি প্রমুখ।

নুরুল হক নূর আরো বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি। দেশের জন্য ভাল কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সংস্কার করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com