1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  ছাতকে মোবাইল কোর্টের অভিযানে ঢাকা রয়েল বেকারীতে ৩০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে শ্মশান দিপাবলী পূজায় শত শত ভক্ত ও পূজারীদের সমাগম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন,স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে শত শত পিতৃ-মাতৃ ও পতি ভক্তবৃন্দের সমাগমের মধ্য দিয়ে হিন্দু শ্মশান দিপাবলী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিবা-রাত্র পটুয়াখালী মহাশ্মশানে প্রতি বছরের ন্যায় এবছরও হিন্দু সৎকার, শ্মশান দিপালী, শ্যামা পূজা ও লোকনাথ বাবার কার্যকরী কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬ টায় পুরোহিত মহাশ্মশানের মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও ধর্মীয় ক্রিয়াদির মধ্য দিয়ে শ্মশান দিপাবলী পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ পূজা গভীর রাত পর্যন্ত চলে। এ সময় মহাশ্মশানে আগত শত শত ভক্ত ও পূজারীদেরকে প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু সৎকার, শ্মশান দিপালী, শ্যামা পূজা ও লোকনাথ বাবার কার্যকরী কমিটির সভাপতি সন্তোষ কুমার দাস, সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার, সহ-সভাপতি সুভাষ চন্দ্র বণিক, সহ-সভাপতি কাজল কুমার দাস, প্রচার সম্পাদক রাজীব পাইন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজল বরন দাস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক কুমার দাসসহ সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ভক্তরা তাদের স্বর্গীয় পিতা-মাতাসহ স্বজনদের আত্মার শান্তি কামনায় মঠসমূহে মোমবাতি, আগরবাতি, ধূপ প্রজ্জলন করে। এ ছাড়াও শ্মশানে বৃহষ্পতিবার শ্যামা পূজার আয়োজন করা হয়েছে বলেও মহাশ্মশান কমিটির সভাপতি সন্তোষ দাস জানান। এ সময় খিচুড়ি বিতরণ করা হবে বলে কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com