1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

নাটোরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২০৬ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে ট্রাকের ধাক্কায় নাঈম ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অটোভ্যান চালকসহ তিনজন আহত হন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার সৈয়দ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

নিহত নাঈম ইসলাম গোপালগঞ্জ জেলার মৃত লিটু সিকদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনপাড়া থেকে আসা একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি নাটোর সদর উপজেলার সৈয়দ মোড় এলাকায় একটি অটোভ্যানকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা যাত্রী নাঈম ইসলাম সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোভ্যানে থাকা দুই যাত্রীসহ চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান  বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com