1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সিএমপির অভিযানে প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে অস্ত্রসহ আটক-২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

সিএমপির পাহাড়তলী থানার অভিযানে সপ্তাহ তিনেক আগে সেগুন বাগান এলাকায় প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রমের সূত্র ধরে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার।

আজ বিশেষ অভিযানে একটি সচল দেশীয় তৈরি দোনলা বন্দুকসহ ১) মোঃ আলমগীর (৩০) ও ২। আব্দুস সাত্তার সোহেল (৪০)-কে গ্রেফতার করে।

১৭ ননভেম্বর (রবিবার) রাতে সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া এন্ড পাবলিক) মোহাম্মদ তারেক আজিজ জানান, সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই (নি.) সৌমিত্র সরকার, এসআই (নি.) সুফল কুমার দাশ, এএসআই (নি.) মোঃ ফজলুল বারী, এএসআই (নি.) নিজাম উদ্দিন ও এএসআই (নি.) আহসানুল করিম সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন গয়নাছড়া খালসংলগ্ন হাজী ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে অস্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে। আসামিদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামিরা গত ২৪ ও ২৫ অক্টোবর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় দিনেদুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম করেছিল যা পুলিশের নজরে আসার সাথেসাথেই পুলিশ এই সন্ত্রাসীদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com