1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সুবর্ণচরে বসুন্ধরা শুভসংঘের ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ টাইম ভিউ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সুবর্ণচরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার করেছে বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখা।

২০ নভেম্বর (বুধবার) বেলা ১২টায় বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোজাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইয়াছিন আরাফাত, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল বাদশা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস।

আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস, সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক আব্দুল বারি বাবলু, সাংবাদিক হানিফ মাহমুদ, সাংবাদিক ইমাম উদ্দিন সুমন, সাংবাদিক আহসান হাবীব, আব্দুল জাব্বার আকাশ প্রমুখ।

এসময় বক্তারা বাংলাদেশের ডেঙ্গুর বর্তমান অবস্থা ও পরিসংখ্যান, ডেঙ্গুর লক্ষণ, কারণ, চিকিৎসা পদ্ধতি, ডেঙ্গুর প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে আলোকপাত করেন।

বক্তারা আরো বলেন,
ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্র হলো এডিস মশার বিস্তার রোধ করা। এক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের স্থান নির্মূলে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারে। এছাড়াও ডেঙ্গুর প্রকোপ কমানোর লক্ষ্যে বসুন্ধরা শুভ সংঘের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com