1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

চট্টগ্রামে নারী জেলা প্রশাসক ২৫২ বছরের ইতিহাসে প্রথম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

১৭৭২ সালে চট্টগ্রামের জেলা কালেক্টর অফিস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৯০ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন, কিন্তু ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল বা স্বাধীনতার পরেও কোন নারী এই দায়িত্ব পাননি। এবারই প্রথম চট্টগ্রামে এই পদে নারী হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম। চট্টগ্রামের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। ২৫২ বছরের পুরানো জেলা প্রশাসকের অফিসে এবার প্রথমবারের মতো নিয়োগ পেলেন নারী জেলা প্রশাসক। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ফরিদা খানম এই গুরুত্বপূর্ণ পদে আসীন হন।

ফরিদা খানম তার এই দায়িত্বপালনের সুযোগকে সৌভাগ্য হিসেবে মনে করেন। তিনি বলেন, “মানবতার জন্য এবং চট্টগ্রামের মানুষের জন্য এমন কিছু করতে চাই, যা শত বছর পরেও শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার সঙ্গে চট্টগ্রামের মানুষ আমার নাম স্মরণ করবে।”

১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর, ফরিদা খানম জেলা প্রশাসকের কার্যালয়কে একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, “রুটিন কাজের বাইরে গিয়ে চেষ্টা করছি, জেলা প্রশাসকের অফিসকে মানুষের আস্থা ও নির্ভরতার জায়গায় নিয়ে যেতে।”

তিনি আরও জানান, “সিস্টেমের কারণে অনেক সময় সেবা প্রার্থীদের সমস্যাগুলো যথাযথভাবে জানানো হয় না। তাই আমি সাপ্তাহিক বুধবার নির্ধারিত শুনানি ছাড়াও, প্রতি মাসে একদিন গণশুনানির আয়োজন করার পরিকল্পনা করছি। এই শুনানিতে সকল জেলা প্রশাসক কর্মকর্তারা উপস্থিত থাকবেন, এবং গণশুনানিতে উঠে আসা সমস্যাগুলোর দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

দুর্নীতি এবং মানবাধিকারের প্রতি তার দৃঢ় অবস্থান প্রকাশ করে ফরিদা খানম বলেন, “যেখানে দুর্নীতি বা মানবাধিকারের অবমূল্যায়ন দেখব, সেখানেই আমি হস্তক্ষেপ করব।” তিনি তার বাবার শিক্ষাকে স্মরণ করে বলেন, “আমার বাবা কখনো সততার সঙ্গে আপস করেননি। তিনি বলতেন, ‘সততার সঙ্গে যোগ্য হয়ে ওঠো, এবং সাধারণ মানুষের সেবা করতে নিজেকে নিয়োজিত করো।'”

বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদা বলেন, “রক্তস্নাত একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি সেই বাংলাদেশকে সততা ও দক্ষতার সঙ্গে প্রতিনিধিত্ব করতে চাই।”

চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ফরিদা খানম সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতির মতো মানুষের হৃদয়ও বড়। আমি বিশ্বাস করি, চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।”

ফরিদা খানম ৯ সেপ্টেম্বর তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ সালে অনার্স এবং ২০০২ সালে মাস্টার্স সম্পন্ন করেন। ২৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com