1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত; আহত ২০-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমিদখল নিয়ে আদিবাসি ও স্থানীয় ভূমিহীন দু’পক্ষের সংঘর্ষে কানদন সরেন হাসদা (৫০) নামে এক আদিবাসি মারা গেছেন। বুধবার ২৭ নভেম্বর দুপুরে উপজেলার কারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফুল জানান, দামোল গ্রামের আদিবাসি বুধু

হাসদা গং তাদের দাবিকৃত পৈত্রিক সম্পত্তি দখল নেয়ার জন্য বিরোধপুর্ণ জমিতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় আদিবাসিদের ছোঁড়া তীরে কয়েকজন তীরবিদ্ধ হন। সংঘর্ষে গুরুতর আহত হয়ে কানদন সরেন ঘটনাস্থলেই মারা যান।। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ২০ জন আহত হন। নিহত কানদন সরেন উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে। আহতরা হলেন-

একই এলাকার সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষী হাসদা, শনিরাম হাসদা, পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো. শফি, ইসমাইল ও অন্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে আদিবাসি সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মাণ করছিল। এসময় এলাকার স্থানীয় ভূমিহীনরা বাধা দেয়।

এতে উভয় পক্ষ সংঘর্ষ বাঁধলে কানদন সরেন ঘটনাস্থলেই নিহত হন এবং উভয়পক্ষে আরো অন্তত ২০জন আহত হয়।ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী বলেন, আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল। এদিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই আদিবাসি ব্যক্তি মারা যান। হরিপুর থানার অফিসার ইনচার্জ আরো জানান, জমি নিয়ে বিরোধে আদিবাসি নিহত এবং আহতদের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com