1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

টাঙ্গুয়ার হাওরে আনসারদের যৌথ অভিযানে কোনাজাল সহ আটক ৬ ( ছয়জন)-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অভিযানের পরিচালনা করে ২টি নৌকাসহ কোনাজাল আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৬ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

উপজেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানাযায়, শনিবার সকালে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম রূপাবুই দাঁতভাঙা নামক এলাকায় দুটি কোনাজাল দিয়ে অবৈধভাবে মৎস্য নিধন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম এর নির্দেশে রামসিংহপুর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা কমিউনিটি গার্ডদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে তিন হাজার মিটার কোনাজালসহ দুটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে। আটককৃত কোনাজাল ও নৌকা গোলাবাড়ি আনসার ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রামসিংহপুর আনসার ক্যাম্প কমান্ডার এপিসি মানিক মিয়া, গোলাবাড়ি ক্যাম্প কমান্ডার পিসি  ্আনোয়ার হোসেন, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম। এছাড়াও আনসার সদস্য ও কমিউনিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিল।
শনিবার (৩০নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ শাদাত মাহমুদ উল্লাহ।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালাশ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান (৪৭), একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী(৩৪), ছামসুল হুদার ছেলে ফরহাদ আলী(২৮) আলী উসমানের ছেলে কামরুজ্জামান (৩৮), গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান(২৭) ফজর রহমানের ছেলে বাদশা (২৭)।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানান, দেশী মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com