1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা-গাজীপুর সংবাদ  An honest look at Spinfin Casino: what makes it a top choice for UK গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ 

বাগেরহাটে সড়কের পাশে বাজারের ব্যাগে পাওয়া যায় কান্নাবস্থায় নবজাতক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ টাইম ভিউ

সবুজ শিকদার,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে সদরের বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা একটি নবজাতক ছেলে সন্তানকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে। বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে চুনাখোলা এলাকায় এক পথচারী বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামে এক মহিলা ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান।

সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতক আপাতত এখানে থাকবে, পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পার্শা সানজানা জানান, একটি অজ্ঞাত নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসে। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com