1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরের বড়াইগ্রামে ১৩ টি শ্যালো মেশিন চুরি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষি জমিতে পানি সেচে ব্যবহৃত ১২ জন কৃষকের ১৩ টি শ্যালো মেশিন চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নাটোর- পাবনা মহাসড়কের পাশে উপজেলার গড়মাটি মৌজার মরাবিল থেকে এ মেশিনগুলো চুরি হয়।

স্থানীয়রা জানান, মেশিনগুলোর মালিক হলেন গড়মাটি গ্রামের আহসানুল আমিন, নঈম উদ্দিন, মোজাম্মেল হক, খালেদ আলী, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মিলন হোসেন, সাইদুল ইসলাম, রনি আহমেদ, আরমান মোল্লা, মিজানুর রহমান ও ইয়ার আলী। প্রত্যেকের ১টি করে কিন্তু নঈম উদ্দিনের ২ টি মেশিন চুরি হয়েছে। পানি সেচের জন্য কৃষি জমিতে মেশিনগুলো বসানো ছিল। ১৩ টি শ্যালো মেশিনের আওতায় আনুমানিক ৫০ একর জমিতে থাকা রশুন, পিয়াজ, শাকসব্জি, ধনিয়া, মসুর ও গমের জমিতে পানি সেচ দেয়া হতো। বুধবার সকাল ৭ টার দিকে জমিতে পানি সেচ দিতে গিয়ে ভুক্তভোগীরা তাদের মেশিন দেখতে না পেয়ে আশে-পাশের আখ ক্ষেত সহ বিভিন্ন স্থানে খোঁজা-খুজি শুরু করে এবং পুলিশে ফোন দেয়। আলামত দেখে অনুমান করা যায় যে মেশিনগুলো মহাসড়কের পাশে একটি আখ ক্ষেতে একত্রিত করে, পরে ট্রাকযোগে সেগুলো নিয়ে পালিয়ে যায় চোরদল।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সংঘবদ্ধ চোরদলকে ধরার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে।
ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসকে জানালে তিনি ওই এলাকার মহাসড়কে রাত্রিকালীন টহল টিম বৃদ্ধিকরণের নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে। এছাড়া ভুক্তভোগীদের সজাগ থাকার পরামর্শ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com