
মোঃ আব্দুল হামিদ সরকার নীলফামারী (জেলা)প্রতিনিধি
নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা গ্রামের ফরেস্টে গাছের ডালে ভরসা মনি (২২) নামের এক নারী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
(২১-ডিসে(২৪) শনিবার সকাল
০: ৭:০ টার সময় আশিকুল নামের কৃষক ভূট্রা ক্ষেতে যাওয়ার সময় ঝুলন্ত অবস্থায় ভরসা মনির লাশ দেখতে পায়। এলাকায় চাঞ্চল্যকর। পরে বেলা ১১:৩০টার দিকে ডোমার থানা পুলিশ লাশ নামিয়ে মর্গে প্রেরণ করে।
জানা যায়, ভরসা মনি নীলফামারী ডোমারের পাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। অাত্মহত্যাকালে সে ( ০৩)বছরের এক মেয়ে এবং (০২)বছরের এক ছেলে পৃথিবীতে রেখে গেছেন।
জন তথ্যমতে, ভরসা মনির শশুরবাড়ি ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে তার স্বামী হুসেন আলীর ছেলে সাদ্দাম হোসেন। স্বামীর সাথে বনিবনা না থাকায় গত (০২) মাস ধরে বাবার বাড়িতে আছে। (২০ ডিসে/২৪) তার স্বামী নিজ বাড়িতে যাওয়ার কথা বলে। না গিয়ে রাত ১০টার দিকে রাগ করে বাড়ি থেকে বের হয়।পরদিন বাড়ির পাশে ফরেস্টের বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম’র সাথে কথা হলে তিনি ,,দৈনিক গাজিপুর সংবাদ পত্রিকা,,র নীলফামারি জেলা প্রতিনিধিকে জানান , জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।।।
Leave a Reply