1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩০৪ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন (৫২) নিহত হয়েছেন। আজ (০৪ আগস্ট) শুক্রবার সকালে কাপাসিয়া-বরুণ সড়কের কোটবাজালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তবে স্বজনদের অভিযোগ,বাগ্‌বিতণ্ডার জের ধরে ট্রাকচালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের ছোট ভাই শেখ কামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে কাপাসিয়া-বরুণ সড়কের কোটবাজালিয়া এলাকায় মোটরসাইকেলচালক শেখ মঞ্জুর হোসেন মিলনকে ড্রামট্রাকটি চাপা দেয়। চাকার নিচে পড়ে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। কামালের অভিযোগ, মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকটি ধাক্কা দিলে মিলন সড়কের পাশে পড়ে যান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হলে ট্রাকচালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

শেখ মঞ্জুর হোসেন মিলনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক যুগান্তর, দৈনিক করতোয়া, দৈনিক ভোরের দর্পণ ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক।

তিনি গাজীপুর মহানগরীর শান্তিপল্লি এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই মেয়ের বড়টি এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছোট মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে দুরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত।

মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুতে গাজীপুরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খানসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির দৈনিক জবাবদিহি কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ড্রামট্রাকটি আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com