1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ নাটোর এর উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করছেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন,

জুলাই-আগষ্ট বিপ্লব পরবর্তী একটি জনকল্যানমূলক রাষ্ট্র বির্নিমানের জন্য জনবান্ধব প্রশাসন ব্যবস্থা প্রয়োজন।

তাই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে ছাত্র-জনতাসহ

বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সংক্রান্ত সুপারিশ প্রত্যাহার করা, উপসচিব পদে সকল কোটার অবসান ঘটিয়ে সকল ক্যাডারের সমন্বয়ে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উক্ত পদে নিয়োগ দান করা,সকল ক্যাডারের মধ্যে সমতা বিধান করার দাবি জানান।

তারা আরো বলেন,আমরা আশা করি জনপ্রশাসন সংস্কার কমিশন অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে একটি জনকল্যাণমূলক জনপ্রশাসন পুনঃর্গঠন করবেন।

অন্যথায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহন করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তফা জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কল্যাণ প্রসাদ, নাটোর আধুনিক সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন)  ডা. এ এইচ এম আনিসুজ্জামান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com