1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

বাগেরহাটে গ্রিল ভেঙে সাংবাদিকদের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ টাইম ভিউ

সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

বাগেরহাটের বাংলা টিভি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সাংবাদিক ইমরানের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার মঘিয়া রাজবাড়ী।

বুধবার রাতের কোন এক সময় বসত ঘরের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। এ সময় তারা ঘরের আলমারি ভেঙ্গে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান জানান, গ্রামের বাড়িতে আমার পিতা, মাতা ও ছোট ভাইয়ের স্ত্রী বসবাস করে। আমার ছোট ভাই সিঙ্গাপুর ও আমি বাগেরহাটে পরিবার নিয়ে বসবাস করি । বুধবার ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে না থাকায় আমার পিতা মাতা রাতের খাবার খেয়ে তাদের রুমে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় তারা  বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা দেশিও অস্ত্র দিয়ে আলমারি ভেঙ্গে ভিতরে থাকা ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১ পিস চেইন ও ৩পিস আংটি নিয়ে যায়। যার ওজন তিন ভরি ও বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে।

তিনি আরো বলেন, গত কয়েক মাস ধরে কচুয়া উপজেলার মঘিয়াসহ আশ পাশের এলাকায় চুরি মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে । এজন্য এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।  জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে জোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com