1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

বিজয় দিবস উপলক্ষে —- পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী কর্তৃক পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা -২০২৪ প্রদান অনুষ্ঠিত।

শনিবার ( ২৮ ডিসেম্বর) সুরাইয়া ভবনে প্রাঙ্গনে জাতাীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু এর সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা এ্যাডভোকেট মো. সবুজের উপস্থাপনায় মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. মোহসীন উদ্দিন, জেলা যুবদলের নেতা এ্যাড. তৌফিক আলী খান কবির, বিএনপি নেতা দুলাল মাদবর, মহিলা দলের নেত্রী নাজমুন নাহার হিরু, খন্দকার আব্দুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট-২০২৪ ও ক্যাপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেছেন- শেখ পরিবার ১০০ বিলিয়ন টাকা লুটপাট করেছে। গত ১৫ বছর শেখ হাসিনা চার বার গণহত্যা চালিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন ভারতের ইন্ধনে বিডিআর হত্যাকান্ড, শাপলা চত্বরে হেফাজত হত্যাকান্ড, জুলাই- আগস্ট গণঅভ্যুল্থানে ভারতের কমান্ড বাহিনীদিয়ে হত্যাযজ্ঞ ও হেলিকপ্টার দিয়ে শিশুদের ওপর গুলি ছুড়ে হত্যাকান্ড ঘটিয়েছে।

এ হত্যাকান্ডের কারনেই বিশ্বের কোন দেশ ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়নি। এখন ভারতে বসে অন্তর্বতী সরকারকে ব্যর্থ করতে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্তর্বতীকালিন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস একজন শিক্ষিত মানুষ। সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ইনস্টিটিউট সংস্কারের পাশাপাশি আইনশৃংঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি, আনসার, প্রশাসন ও বিচার বিভাগও সংস্কারে অন্তর্বতীকালিন সরকারকে সহযোগীতা করতে হবে যাতে দ্রুত নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com