1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

গলাচিপায় পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারে ওয়ারিশের সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো. মোস্তাফিজুর রহমান (মফিজ)। তিনি গলাচিপা পৌরসভার ৪ নং ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকার স্থায়ী বাসিন্দা এবং মৃত মো. নূরুল হাই-এর পুত্র। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান জানান, তার দাদা মরহুম আফাজ উদ্দিন আহমেদ (পেশকার)-এর সম্পত্তির একজন বৈধ ওয়ারিশ তিনি। তার দাদার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি পরিচালনা ও ভোগদখল করছেন তার চতুর্থ চাচা ডাঃ মোঃ নূরুল আমিন। এ কারণে তিনি পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি আরও জানান, বিভিন্ন কৌশলে চাচা নূরুল আমীন দাদার কাছ থেকে জমি দলিল করে নিয়েছেন। এছাড়া, তার পাঁচ চাচার মধ্যে মানসিক ভারসাম্যহীন এক চাচার জমি ও পেনশনের টাকা আত্মসাৎ করেছেন। দাদার মালিকানাধীন এজমালি ঘর ও সম্পত্তি দখল করার পাশাপাশি, তার বাবা ব্রেন স্ট্রোক করার পর চাচা কৌশলে তার বাবার কাছ থেকেও সম্পত্তির দলিল নিয়েছেন।

তিনি বলেন, “আমি বৈধ ওয়ারিশ হিসেবে আমার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে চাই। প্রশাসন, সুধী সমাজ এবং গণমাধ্যমের সহযোগিতার মাধ্যমে আমার অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।” মোস্তাফিজুর রহমান সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় সুধী সমাজের প্রতি আহ্বান জানান, তারা যেন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এবং তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে সহযোগিতা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com