1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

ভয়ংকর প্রতারক পিয়ারুর খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে জামালপুরের মানুষ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলায় এক ক্ষমতাধর ভয়ংকর প্রতারকের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে এই প্রতারকের নাম মোঃ ইসমাইল হাসান চৌধুরী ওরফে পিয়ারু। যার খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে জামালপুরের সহজ সরল নিরীহ মানুষ। বিগত সরকারের আমলে প্রভাবশালী আত্মীয়ের নাম ভাঙ্গিয়ে দোর্দন্ড প্রতাপে রিভলবার কোমড়ে গুঁজে নিজেকে এনএসআই এর অফিসার হিসেবে পরিচয় দিয়ে সরকারি চাকুরি দেয়ার ফাঁদ পেতে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। মামলা করেও তার টিকিটিরও নাগাল পাওয়া যাচ্ছে না। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা।

জানা গেছে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ২নং ধলই ইউপির ৪নং ওয়ার্ডের পূর্ব ধলই গ্রামের ইসলাম দারোগার বাড়ির মৃত ইছহাকের ছেলে মোঃ ইসমাইল হাসান চৌধুরী ওরফে পিয়ারু যার এনআইডি অনুযায়ী বর্তমান ঠিকানা টাঙ্গাইল জেলার মধুপুর থানার বাসুদেব বাড়ী গ্রামের তালুকদার বাড়ী।
সে জামালপুরের সাবেক নিয়ন্ত্রক ও রাজনৈতিক দূর্বৃত্তায়নের একমাত্র পরাক্রমশালী গডফাদার মির্জা আজমের সহোদর ছোটভাই মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মির্জা কবীরের ফুপাত ভায়রা হওয়ার সুবাদে স্বদম্ভে নিজেকে এনএসআই’র অফিসার হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র বহন করে জামালপুরের বিভিন্ন এলাকার লোকজনকে মির্জা আজমের মাধ্যমে সরকারি চাকরী নিয়ে দিবে বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন আত্মগোপনে আছে।
এদিকে সে তার প্রতারণার একপর্যায়ে জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের তেঘরিয়া গ্রামের আব্দুল শেখের ছেলে মোঃ মিন্টু শেখের কাছ থেকে ৪জন লোককে সরকারি চাকুরি দেবার শর্তে ২৪ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারক পিয়ারু চাকুরী ও টাকা দিতে অস্বীকার করলে মিন্টু শেখ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিআর আমলী আদালত, ইসলামপুর, জামালপুরে একটি মামলা দায়ের করেন। যার নং-৪৬৩(১)২০২৩, তারিখ-৩০/০৯/২০২৩ইং। ধারা-৪০৬/৪২০ পেনাল কোড। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ইসলামপুর থানার এস.আই মো. দেলোয়ার হোসেন ঘটনার তদন্ত করে প্রতিবেদনে সত্যতার প্রমাণ বর্ণনাপূর্বক বিগত ৪ মে ২০২৪ইং তারিখে আদালতে দাখিল করে। এদিকে গ্রেফতার এড়াতে আসামী পিয়ারু আত্মগোপনে থাকলেও একটি সূত্রে জানা গেছে, মির্জা কবীরের বাসার কেয়ারটেকার শহরের ইকবালপুর গ্রামের মৃত মদন ব্যাপারীর ছেলে সাইদুরের সাথে পিয়ারুর গোপন যোগাযোগ আছে। তাই বাদী মিন্টু মিয়ার দাবী সাইদুরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আসামীর অবস্থান জানা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com