1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

গজারিয়া ৩ মাদক ব্যবসায়ী আটক;-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত তিনজনের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮), বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের আলমগীর সরকারের ছেলে রাসেল সরকার (৩৪) ও গোয়ালগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বোরহান উদ্দিন (৩২)।

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গেল রবিবার বিকেল থেকে রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ীর মধ্যে জাহিদ একজন কুখ্যাত ডাকাত, বিভিন্ন অপরাধে তার নামে নয়টি মামলা রয়েছে। হোগলাকান্দি গ্রামে পুলিশ তাকে আটক করতে গেলে সে পার্শ্ববর্তী খালে ঝাঁপ দেয়। পুলিশও তার পিছন পিছন খালে ঝাপ দেয়। কাদাজলে মাখামাখি করে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা পাওয়া যায়। পৃথক অভিযানে বিকাল সাড়ে পাঁচটার দিকে পুরান বাউশিয়া গ্রাম থেকে ৭০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল সরকারকে আটক করা হয়। একই দিন আরেকটি অভিযানে গোয়ালগাঁও গ্রাম থেকে ১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বোরহানকে আটক করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com