1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ‘সমলয় পদ্ধতিতে’ ধান চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  বুধবার উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামে ব্লকে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে রবি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে শুরু হয়েছে হাইব্রিড ব্রী-ধান-৯২  ধানের সমলয় পদ্ধতিতে চাষাবাদ চারা রোপণের উদ্বোধন করা হয়।  উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ পদ্ধতিতে ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, পরিচর্যার জন্য যন্ত্রপাতি ও ধান বপণ, রোপণ থেকে শুরু করে কাটাই মারাই ঝাড়া ও বস্তাবন্দি পর্যন্ত অত্যাধুনিক মেশিন সরবরাহ করা হবে। সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধান চাষে বীজ বপনে ২৫ দিন ও চারা রোপণে ১২০ দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার ১০ টায় প্রদর্শনী চারা রোপণের উদ্বোধন অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী  জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নজরুল ইসলাম,  উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক জেলা প্রশিক্ষণ অফিসার প্রশিক্ষণ অফিসার পটুয়াখালী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রেসক্লাব সভাপতি খালিদ হাসান মিল্টন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মোঃ সিদ্দিক হাওলাদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হালদার, গণধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামাত ইসলাম সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com