1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

সিলেট নগরীর ফুটপাত দখল বানিজ্যে কাজি ইলিয়াস এলাকার মিজান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর ফুটপাত দখলে বানিজ্যে ২৭ টি সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দা বাজার এলাকায় সরেজমিন পরিদর্শনে গেলে ফুটপাত দখল বানিজ্য সিন্ডিকেটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা জড়িত তাদের নাম বেড়িয়ে আসে। সরকার আসে সরকার যায় কিন্তু সিলেট নগরীর ফুটপাত দখল বানিজ্য আজ ও বন্ধ হয়নি।

বিগত সরকারের সময় আরিফুল হক চৌধুরী যখন সিলেট সিটি কর্পোরেশন ( সিসিক) এর মেয়র ছিলেন তখন তিনি এই নগরীর নাগরিকদের সমস্যা সমাধানে ফুটপাত থেকে হকার্স উচ্ছেদে বিভিন্ন ভূমিকা পালন করে কিছুটা সফল হন। পরবর্তীতে শেখ হাসিনার আমলে বিএনপি সকল নির্বাচন বয়কটের ডাক দিলে প্রভাবশালী এই বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী সিসিক নির্বাচনে আর মেয়র পদে প্রার্থী হননি।

পরবর্তিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ার চৌধুরী বিপুল ভোটে সিসিক এর মেয়র নির্ধারিত হয়ে ফুটপাত থেকে হকার্স উচ্ছেদে বলিষ্ঠ ভূমিকা পালন করে একরকম সফল হন। তার বদান্যতায় সিলেট নগরীর নাগরিকরা যানবাহন চলাচলসহ ফুটপাতে চলাফেরা করতে তখন কোন অসুবিধা হয়নি।

৫ আগস্ট বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে ৮ আগস্ট অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। নতুন সরকারের আগমনের পর বিগত সরকারের সব কিছু ওলট -পালট হয়ে যায় । পরবর্তীতে নতুন সরকারের প্রস্তুতি নেওয়ার এই সুযোগে সিলেট নগরীর ফুটপাত চলে যায় বিএনপির নামে ” ফুটপাত দখল বানিজ্য ২৭টি সিন্ডিকেট” এর হাতে।

গত সোমবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৭টায় সংবাদ কর্মীদের একটি প্রতিনিধি দল- সিলেট নগরীর জিন্দাবাজারে ফুটপাত দখল বাণিজ্যের তথ্য অনুসন্ধানে গেলে বেড়িয়ে আসে ১টি সিন্ডিকেটের নাম! জিন্দাবাজার টু চৌহাট্টার একাংশের এই ফুটপাত দখল বানিজ্য নিয়মিত নিয়ন্ত্রণ করছেন জনৈক মিজান। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি নগরীর কাজী ইলিয়াস এলাকায় একটি ফ্লাট বাড়ি নিয়ে বসবাস করছেন। শেখ হাসিনা সরকারের আমলে তিনি আওয়ামী লীগ নেতা
বিধান সাহার নামে অত্র এলাকায় ফুটপাত দখল বাণিজ্যে হকারদের কাছ থেকে টাকা চাঁদা আদায় করতেন।

এদিকে, সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন হলে জনৈক মিজান বর্তমানে বিএনপির নামে জিন্দাবাদ-চৌহাট্রা এলাকায় ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা হিসেবে টাকা আদায় করছেন। জানা গেছে, ফুটপাত দখল বানিজ্য সিন্ডিকেটের অন্যতম সদস্য মিজান প্রতিটি হকার ফুটপাতে বসা বাবত অফেরতযোগ হিসাবে তাদের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায় করছেন।
আর প্রতিদিন হিসেবে আদায় করছেন ১০০ টাকা করে। (চলবে)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com