1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ 

দুই মাসের মিলিকে এতিম করে বাবাও চলে গেলেন না ফেরার দেশে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ টাইম ভিউ

সবুজ শিকদার, স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া দুই মাসের মিলি এবার বাবা সিয়াম খান(৩৫)কেও হারালো। এর আগে সড়ক দুর্ঘটনায় মিলির মা ও মামা ঘটনাস্থলেই নিহত হয়। আর বাবা সিয়াম খান গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিল। দুর্ঘটনার ৪দিন পর আজ বুধবার (৫ জানুয়ারী) বিকেলে তিনিও চলে গেলেন না ফেরার দেশে। সিয়াম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান।

গত শনিবার(১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ঢাকা গামী পরিবহন ও ইজিবাইক মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ভাইবোন নিহত ও একই পরিবারের দুই মাসের মিলিসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা ছিলেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা(৪৫) ও তার বোন সুমি বেগম(৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ২ মাস বয়সী শিশু মিলি আক্তার,স্বামী সিয়াম খান(৩৫) ও একই পরিবারের ঝুমুর বেগম(৪৮)।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার এখনও পালাতক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com