1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

সাংবাদিক মিরনের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গলাচিপায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।

গত ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে গুরুতর আহত অবস্থায় তার বাসার সামনে ফেলে রেখে যায়। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই নির্মম হামলার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন—গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহম্মেদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও নয়াদিগন্তের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত মলয়, বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের গলাচিপা প্রতিনিধি মো. সোহাগ রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. মো. হাফিজ উল্লাহ, দৈনিক গণকন্ঠের গলাচিপা উপজেলা প্রতিনিধি মিঠুন পাল প্রমুখ।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনা হয়, তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আরও বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে দেশে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে যদি সাংবাদিকরা নির্যাতিত হন, তবে জনগণের তথ্য জানার অধিকারও ক্ষুণ্ন হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com