1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

বাকেরগঞ্জে নির্দেশ অমান্য করে তোহা বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ টাইম ভিউ

বাকেরগঞ্জ (বরশাল) প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে সরকারি নিয়মনীতি ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি তোহা বাজারের প্রায় ৫০ লক্ষ টাকার জমিতে একাধিক ভবন নির্মাণ মোস্তাফিজুর রহমান নামে স্থানীয় এক ভূমিদস্যু। বাকেরগঞ্জ উপজেলাধীন নিয়ামতি ইউনিয়নের জেএল নং ১১ নিয়ামতি মৌজার এসএ ১খাস খতিয়ানভুক্ত ২৪৫নং দাগ যাহার শ্রেণী রাস্তা ও ২৫৫ নং দাগ যাহার শ্রেণী তোহা বাজার এই দুইটি দাগের ভূমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ৫টি বসতঘর নির্মাণ করার কাজ শুরু করেছেন মোস্তাফিজুর রহমান হাওলাদার।

এ বিষয় স্থানীয় মোঃ রুস্তম আলী হাওলাদার নিয়ামতি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে বরিশালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন যাহার এমনপি কেস নং-০৩/২২। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং বিজ্ঞ আদালতের নির্দেশে তৎকালীন উপজেলা সাবেক সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হকের নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে গত ২০২২ সালের ৭মার্চ ২০২২ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যাহা ওই বছরের ২৬ মার্চ সাবেক সহকারী কমিশনার ভূমি আবুজার মোঃ ইজাজুল হকের স্বাক্ষরিত প্রতিবেদনটি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত ২৫ মে উভয়পক্ষকে ভোগদখলে নিষেধাজ্ঞা দিয়ে সরকারি জমি ছেড়ে নির্মাণকাজ করতে নির্দেশ দেয়। সম্প্রতি মোস্তাফিজুর রহমান উপজেলা ভূমি অফিসের কানুনগোসহ একটি সিন্ডিকেটের সহযোগীতায় দিনেদুপুরে ও রাতের আঁধারে ওই জমিতে ৫টি অবৈধ বসতঘর স্থাপনার কাজ পুনরায় শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, উপজেলা ভূমি অফিসের একাধিক অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের অর্থের বিনিময়ে উপজেলার এক নেতার শেল্টারে সরকারি তোহা বাজারের জমিতে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুরাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে ওই লোককে তিনি সরকারি জমিতে কাজ বন্ধ করতে নোটিশ করেছেন। সরকারি জায়গায় ভবন নির্মাণ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন বন্ধ রেখে হঠাৎ করে সুযোগ বুঝে সরকারি তোহা বাজারের জমিতে অবৈধ নির্মাণ কাজ শুরুর বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে অবহিত হয়েছেন। তিনি মোস্তাফিজুর রহমানকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছেন। যদি সরকারি তোহা বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে উক্ত স্থাপনা ভেঙে দেয়া হবে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com