
সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
বান্ধব জামালপুর কর্তৃক ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার প্রত্যুষে “বান্ধব জামালপুর” জামালপুরের কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এক প্রভাতফেরির আয়োজন করে। প্রভাতফেরিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামালপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বান্ধব জামালপুর এডমিন প্যানেলের মোস্তাফিদুল হাসান রিপন, ব্যাংকার সাইফুল হক প্রিন্স, প্রফেসর সোহেল সেলিম চৌধুরী। এদিকে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও বান্ধব পরিবারের সদস্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন, শাহিনুর রহমান শাহীন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, ইকরামুল সিদ্দিকী ময়না, মো: মুলতান আলম, ডা: লাভলু হুদা, প্রফেসর তারিকুল ফেরদৌস, ডা: ইমামুর রশিদ সোহেল, শিক্ষা অফিসার মোজাম্মেল হক সোহেল, ব্যাংকার সারোয়ার জাহান, নূরুল আমিন ছোটন উকিল, শরাফ চৌধুরী নিপু, মীর ইবনে মাসুদ, মোঃ আসাদুজ্জামান আসাদ, শাহীনুর রহমান, ইব্রাহিম বাবুল, সাঈদুর রহমান সাঈদ, আবু হানিফ, তপন দে, মাহা, আত্মজা, কারিম বাবু, সায়ণ, সিনহাসহ আরো অনেকে।
Leave a Reply